ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাবারের অনুপযোগী মসলা সংরক্ষণ ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী :

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে
খাবারের অনুপযোগী মসলা রাখায় রিনি স্টোরকে ২ লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটির দুটি গোডাউন সিলগালা করা হয়েছে। নেহা এন্টারপ্রাইজে বিভিন্ন পণ্য রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসব অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলার সহকারী পরিচালক মেহেদী হাসান। অভিযান চলাকালে সার্বিক সহায়তা প্রদান করেন বগুড়া জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (৩০ নভেম্বর) দুপুরে বগুড়ার ফতেহ আলী বাজারে রিনি স্টোরে অভিযান চালাশ।
অভিযানে মেসার্স রিনী স্টোর এর একটি মসলার দোকানে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের এবং তেলাপোকা ও ছারপোকা মিশ্রিত কিসমিস, এলাচ, দারচিনি, মৌরিসহ বিভিন্ন ধরনের খাবারের অনুপোযোগী মসলা বিক্রয় এবং সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়াও বিপুল পরিমাণে তেলাপোকাযুক্ত খোলা আলুর বোখরা, ফাঙ্গাস যুক্ত কালো জিরা বিক্রয়ের জন্য সংরক্ষণ করতে দেখা যায়। এসময় ৫৫ কার্টুন (৫৫০ কেজি) কিসমিস, ৪০ কেজি কালোজিরা, ৫ কেজি আলু বোখরা, ১০ কেজি দারচিনি ও মৌরী জব্দ করে ধ্বংস করা হয়।গোডাউন পরিদর্শন করলে দেখা যায়, বিপুল পরিমাণে নষ্ট, মানহীন এবং খাবারের অনুপযোগী মসলা সংরক্ষণ করে রাখা হয়েছে। এ সকল অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ এবং প্রতিষ্ঠানের দুইটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয়। এছাড়াও জেলা পুলিশের একটি চৌকস টীম অভিযানে সহায়তা করেন।