
বাংলা বাণী :
বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট্রট হোসনা আফরোজার সভাপতিত্বে সভা শুরু হয়।
সভাপতি সাথে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু করেন সোসাইটির সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী যেঃ শাহাদত হোসেন।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট এর ভাইস চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন চান । ইউনিট কার্যনিবাহী কমিটির সদস্য সহিদ উন নবী সালাম, মোঃ আবিদুর রহমান সোহেল, মাফতুন আহমেদ খাঁন রুবেল, মোঃ তৌহিদুল আলম মামুন, মাহবুবুর রহমান ছোটন, আব্দুস সালেক তোতা ও হাবিবুর রহমান রশিদ সন্ধান। উপস্থিত ছিলেন বগুড়া ইউনিটের আজীবন সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের সাবেক যুব প্রধানবৃন্দ ও সিনিয়র যুব সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের যুব প্রধান মোঃ রায়হান খন্দকারসহ বগুড়া ইউনিটের যুব সদস্যবৃন্দ। বিশেষ সাধারণ সভা পরিচালনা করেন বগুড়া ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম।
২য় পর্বে কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৭) পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাইদ । নির্বাচন কমিশনার মঞ্জুরুল হক মঞ্জু, এ্যাডঃ মোঃ আব্দুল বাছেদ, শিকদার রাহাত ইসলাম। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।
ভাইস চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন চাঁন, সেক্রেটারী মোঃ শাহাদত হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, মোঃ সহিদ উন নবী (সালাম), এ, কে, এম তৌহিদুল আলম, এইচ, এস, মাফতুন আহম্মেদ খান, মোঃ আবিদুর রহমান।

