বগুড়া শহর ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী হকার্স সমিতির নির্বাচনে বাবলু সভাপতি রাজু সা: সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী :
বগুড়া শহর ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী হকার্স সমিতির নির্বাচনে মো: বাবলু মিয়া (ছাতা) সভাপতি ও মো: রাজু আহম্মেদ (মই) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট প্রাঙ্গনে ভোট গ্রহণ করা হয়। সংগঠনের ১১৯ জন ভোটারের সবাই তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন।এবারের নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ- সভাপতি মোঃ মুকুল শেখ (আপেল), সহ-সাধারণ সম্পাদক মো: আসলাম (হরিণ), সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান (মোটর সাইকেল), অর্থ সম্পাদক মোঃ মুক্তার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), দপ্তর সম্পাদক মো: শাহিন আলম (মোরগ), প্রচার সম্পাদক মোঃ মুকুল শেখ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), কার্যনির্বাহী সদস্য মো: সাইফুল ইসলাম (তালা) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সাংবাদিক মোঃ আব্দুস সাত্তার।