বগুড়া বি.আর.টি.সি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা 

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী :
জমে উঠেছে বগুড়া বি.আর.টি.সি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ব্যবসায়ী কমপ্লেক্সের সমস্ত অলিগলি। ১৩ নভেম্বর বৃহস্পতিবার মার্কেটে গোল চত্তরের দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হবে। ভোটার রয়েছে ৩৬৭ জন।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো: আসাদুল হক কাজল (ছাতা) শেখ মো: আরিফুজ্জামান আরিফ (সাইকেল)। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন (দুই জন নির্বাচিত হবেন) মো: শাহজাহান আলী খন্দকার (খেজুর গাছ), মো: মোফাজ্জল হোসেন সরকার (ডাব), মো: রফিকুল ইসলাম (মোমবাতি), মো: রবিউল ইসলাম পারভেজ (হারিকেন), মো: লাবলু মিয়া লাবু (গোলাপ ফুল), মো: সানাউল হক (তালা), সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন মো: তোফাজ্জল হোসেন আকরাম (উড়োজাহাজ), মো: নিয়ামুল হক নিটু (চেয়ার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: মানিক রতন (কাপ পিরিচ) মো: রুবেল শেখ (শাপলা ফুল), সংগঠনিক সম্পাদক পদে মো: জহুরুল ইসলাম জুয়েল (মই), মোঃ তৌহিদুর রহমান সাজু (দোয়াত কলম), অর্থ সম্পাদক পদে মো: আব্দুল আলীম মিলন (কবুতর), সৈয়দ নুরুল ইসলাম নয়ন (আম), দপ্তর সম্পাদক পদে মোঃ রেজাউল করিম ডাবলু (হাত পাখা), মোঃ শহিদুল ইসলাম (মোরগ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম এ আহাদ মানিক (মাইক), মো: মিনহাজুল ইসলাম মুন্না (মাছ), ধর্মীয় সম্পাদক পদে মোঃ আহসান হাবিব (মিনার) মো: ফরহাদ হোসেন মন্টু (টুপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ গোলাম রব্বানী (ফুটবল), মো: মাসুকুর রহমান সুরুজ (র‍্যাকেট), কার্যনির্বাহী সদস্য পদে (৪জন নির্বাচিত হবেন) মোঃ আব্দুল আলীম (জগ), মো: তৌহিদুল ইসলাম (দোয়েল পাখি), মো: ফরহাদ হোসেন (গ্লাস), মোঃ মানিক আকন্দ (টিয়া পাখি), শ্রী বিধান মহন্ত (বাল্ব), মো: সুমন সরকার (মোবাইল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনার রয়েছেন অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান মাসুদ।