বাংলা বাণী :
বাংলা বাণী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপি সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
বগুড়া জেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমি বগুড়া শহর যুবদলের সভাপতি মোঃ আহসান হাবিব মমি।
সঞ্চালনায় ছিলেন শহর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আদিল শাহরিয়ার গোর্কি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিএনপি নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশকে মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

